ব্রেকিং নিউজ

ইসলামিক স্কুল একটি সর্বসাধারনের ওয়েবসাইট । এখানে আপনি ইসলামের যাবতীয় তথ্যাদি সঠিক রেফারেন্সে পেয়ে যাবেন । সকালে ঘুম থেকে উঠার পর থেকে ঘুমুতে যাওয়া পর্যন্ত সারা দিনের ফরজ,সুন্নাত সম্পর্কে বিস্তর আলোচনা এখানে পেয়ে যাবেন

Sunday, June 09, 2019

নামাযের যে সকল আমল নারী-পুরুষ উভয়ের জন্য সমান


নামাযের যে সকল আমল নারী-পুরুষ উভয়ের জন্য সমান 
  1. নামাযের মধ্যে দৃষ্টি রাখার দিক দিয়ে নর নারী সকলেই সমান।অর্থাৎ কিয়ামের সময় সিজদার জায়গায় ,রুকুর সময় পায়ের উপর, সিজদার সময় নাকের দিকে, বসা অবস্থায় কোলের দিকে, এবং সালাম ফিরানোর সময় কাঁধের উপর দৃষ্টি রাখবে।
  2. নামাযে হাই প্রতিরোধের ব্যাপারে নর-নারী সকলেই সমান। অর্থাৎ নামাযের মধ্যে যদি হাই উঠে তবে যথাসম্ভব মুখ বন্দ রেখে তা প্রতিরোধ করার চেষ্টা করবে।আর তা সম্ভব না হলে বাম হাতের তালুর পিঠের উপরিভাগ দ্বারা চাপতে চেষ্টা করবে।তবে দাড়ানোর অবস্থায় ডান হাতের তালুর পিট দ্বারা প্রতিহত করার চেষ্টা করবে।
  3. কাশি আসলে তা প্রতিরোধ করার চেষ্টা করবে।
  4. যে সব নামাযে কিরাআত আস্তে পড়তে হয় সে সমস্ত নামাযে কিরাআত এতটুকু জোরে পড়বে , যাতে নিজের কাছে হালকা আওয়াজ আসে।চাই সে পুরুষ হোক বা মহিলা। 

No comments:

Post a Comment

Thank You Very Much for commenting.