যেসব সময়ে দোয়া কবুল হয়
- কদরের রাতে
- আরাফাতের পূর্ণদিন
- রমযানের পূর্ণমাস
- প্রত্যেক রাত্রির দ্বিতীয়ার্ধ
- প্রত্যেক রাত্রির প্রথম তৃতীয়াংশ
- প্রত্যেকরাত্রির শেষ তৃতীয়াংশ
- প্রত্যেক সেহেরীর সময়
- জুমুয়ার রাত্রি
- জুমুয়ার পূর্ণদিন তবে জুমুয়ার দিন দুআ কবুল হওয়ার বিশেষ বিশেষ কিছু মুহূর্ত রয়েছে, যেসময় দুয়া কবুল হওয়া নিশ্চিত-
খ) জুমুয়ার দিন আসরের নামায হতে সূর্যাস্ত পর্যন্ত।
যে অবস্থায় দুয়া কবুল হয়
- নামাযের আযান হওয়াকালীন,
- আযান ও তাকবীরের মধ্যবর্তী সময়
- কোনো ব্যাক্তি বালা মুসিবতের মধ্যে পতিত হয়ে আযানের সময় হাইয়া আলাস সালাহ হাইয়্যা আলাল ফালাহ এর পর দোয়া করলে,
- জিহাদের ময়দানে কাতার বন্দি অবস্থায়,
- ফজরের নামাযের পর,
- নফল নামাযের মধ্যে সিজদারত অবস্থায় আরবিতে দুয়া করলে,
- কুরয়ানে কারীম তিলায়ত করার পর ,
- কুরয়ানে কারীম খতম করার পর,
- যমযমের পানি পান করার সময়,
- মৃত্যু শয্যায় শায়িত ব্যাক্তির প্রাণ বের হওয়ার সময়,
- মোরগের বাগ দেওয়ার সময়,
- দ্বীনি মজলিশ চলাকালিন সময়,
- ইমামের ওয়ালাদ্দল্লীন বলার সময় মনে মনে দোয়া করলে
- এক্বামতের সময় দুয়া করলে
- বৃষ্টি বর্ষনের সময় দুয়া করলে
- কাবা শরফের প্রতি দৃষ্টি পড়ার সময় দুয়া করলে।
দুয়া কবুল হওয়ার স্থান সমুহ
- মাতাফের মধ্যে(তাওয়াফ করার জায়গা),
- মুলতাযামের নিকট,
- মীযাবের নীচে,(বায়তুল্লাহর ছাদের সে নালি যেখান দিয়ে ছাদের পানি পড়ে)
- বায়তুল্লাহর ভিতরে,
- যমযম কূপের নিকটে,
- সাফা পাহাড়ের উপর,
- মারওয়া পাহাড়ের উপর,
- মাসয়া এর মধ্যে( সাফা-মারওয়ায় দৌড়ানোর জায়গায়)
- আরাফাতের ময়দানে,
- মুযদালিফার মধ্যে,
- মিনার মধ্যে,
- মিনায় অবস্থিত তিনটি পাথরের স্তম্ভের নিকট।


No comments:
Post a Comment
Thank You Very Much for commenting.