ব্রেকিং নিউজ

ইসলামিক স্কুল একটি সর্বসাধারনের ওয়েবসাইট । এখানে আপনি ইসলামের যাবতীয় তথ্যাদি সঠিক রেফারেন্সে পেয়ে যাবেন । সকালে ঘুম থেকে উঠার পর থেকে ঘুমুতে যাওয়া পর্যন্ত সারা দিনের ফরজ,সুন্নাত সম্পর্কে বিস্তর আলোচনা এখানে পেয়ে যাবেন

Friday, June 28, 2019

ছোট্ট বলে।। ছোটদের কবিতা।।মুহাম্মাদ শরিফ


ছোট্ট বলে
মোহাম্মাদ শরিফ


ছোট্ট বলে আমায় কেউ
নেয় না কোনো খেলায়,
ছোট্ট বলে ঘরের মাঝে
আমাকে খুব মানায়।

ছোট্ট বলে নদীর কাছে 
যাইতে পারি না , 
ছোট্ট বলে ছোট্ট ঘরটা
আমার আস্তানা।

ছোট্ট বলে আগুনটা আজ 
দূরে থাকে কত , 
এসব থেকে বঞ্চিত মোরা
যারাই আমার মত।

ছোট্ট বলে খাবার প্লেট
অনেক অনেক ছোট , 
ছোট্ট বলে বন্ধু আমার
বিড়াল ছানা দুটো।

একটু একটু করে শিখি
বইয়ের ছড়াগুলি , 
একটু সামনে গেলে পরে
পেছনে যায় ভুলি।

আব্বু শেখায় আম্মু শেখায় 
শেখাই আমার ভাই, 
এত এত পড়াশোনা
খেলার সময় নাই।

এমন হলে তোমরাই বলো 
কেমন করে হবে, 
কখন আমি বড় হবো? 
খেলতে পারবো কবে ?  

সারাটাদিন ঘরেই থাকি
মায়ের আঁচল তলে, 
আম্মু, আব্বু ভয়ে থাকে
আমি ছোট্ট বলে। 


No comments:

Post a Comment

Thank You Very Much for commenting.