মহিলাদের নামায ও পুরুষের নামাযের নিয়ম কানুনপ্রায় একই রকম তবে নারীর নারীত্ব ও পর্দার দিকে লক্ষ্য করে তাঁদের নামায আদায় করার পদ্ধতির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। নিম্নে তা ভিন্ন ভিন্ন শিরোনামে আলোকপাত করা হলোঃ
তাকবিরে তাহরীমা
- মহিলাদের নামাযের সময় চাদর কিংবা ওড়নার ভিতর সর্বদাই হাত রাখবে এবং তাকবীরে তাহরীমা বলার সময় ওড়নার ভিতর থেকেই হাত উঠাবে। অতিরিক্ত গরমের কারণে কষ্ট হলেও হাত বের করার অনুমতি নেই ( আর পুরুষের বেলায় বিধান হলো, তারা চাদর পরিহিত থাকলে তাকবীরে তাহরীমার সময় হাত বের করে নিবে)।-তাহতাবী শরিফ
- মহিলাগণ তাকবীরে তাহরীমা বলার সময় কাঁধ পর্যন্ত হাত উঠাবে( তবে লক্ষ্য রাখবে যাতে ওড়নার বাইরে হাত বের না হয়ে যায়।-তাহতাবী শরিফ
- মহিলাগণ তাকবীরে তাহরীমা বলার পর উভয় হাত সিনার উপর বাঁধবে। আর পুষগণ নাভীর নিচে বাঁধবে।- শামী
- মহিলাগণ হাত বাধার সময় ডান হাতের তালু বাম হাতের তালুর উপর রেখে দিবে। পুরুষ গণের মত কনিষ্ঠা এবং বৃদ্ধা আঙ্গুল দ্বারা বাম হাতের কব্জি ধরবে না।-আলমগীরী
কিয়াম ( দাঁড়ানো)
মহিলারা দাঁড়ানো অবস্থায় উভয় পা মিলিয়ে রাখবে অর্থাৎ দুই পায়ের মাঝে কোনো দুরত্ব রাখবে না।এমনি ভাবে রূকু ও সিজদায় টাখনু মিলিয়ে রাখবে। পক্ষান্তরে পুরুষের জন্য বিধান হলো দাড়ানোর সময় দুই পায়ের মাঝে অন্তত চার আঙ্গুল ফাঁকা রাখবে।
রুকু
- মহিলারা রুকুর সময় সামান্য ঝুঁকবে , যাতে হস্তদ্বয় কেবলমাত্র হাটু পর্যন্ত পৌছে আর হস্তদ্বয় হাঁটুর উপর হালকাভাবে রেখে দিবে।-তহাতাবী
- মহিলারা রুকুর অবস্থায় দুই হাতের আঙ্গুল ইচ্ছাকৃতভাবে মিলিয়ে রাখবে।পক্ষান্তরে পুরুষরা ইচ্ছাকৃতভাবে ফাঁকা করে হাটুদ্বয় আকড়ে ধরবে।-তাহতাবী শরিফ
- মহিলারা রুকু অবস্থায় পায়ের গোড়ালীদ্বয় সম্পূর্ণ মিলিয়ে রাখবে আর পুরুষরা ফাঁকা রাখবে।
- মহিলারা রুকুর সময় কনুইদ্বয় পাজরের সাথে সম্পূর্ণ মিলিয়ে রাখবে ।পুরুষের ন্যায় ফাঁকা রাখবে না।- ফিকহুল মুয়াচ্ছার
সিজদাহ
- মহিলারা সিজদার সময় পদযুগল দাড় করে না রেখে ডান দিক বের করে বিছিয়ে দিবে।
- আর খুব জড়ো সড়ো হয়ে মাটির সাথে মিশে সিজদা করবে, যাতে পেট উরুদ্বয়ের সাথে এবং বাহু পার্শদ্বয়ের সাথে মিলে থাকে , সেই সাথে উভয় কনুইকে মাটির সাথে লাগিয়ে রাখার প্রতি লক্ষ্য রাখবে ।
বৈঠক
- মহিলারা আত্তাহিয়্যাতুর জন্য বসার সময় বাম দিকের নিতম্বের উপর বসবে এবং ডান দিক দিয়ে উভয় পা বের করে দিবে।পুরুষের মত ডান পা খাড়া রেখে বাম পা বিছিয়ে তাঁর উপর বসবে না।-বেহেশতি জেওর
- আত্তাহিয়্যাতুর সময় মহিলারা হাতের আঙ্গুল সমুহ পরস্পর মিলিয়ে রেখে উরুর উপর রেখে দিবে।- তাহতাবী শরিফ


No comments:
Post a Comment
Thank You Very Much for commenting.