ব্রেকিং নিউজ

ইসলামিক স্কুল একটি সর্বসাধারনের ওয়েবসাইট । এখানে আপনি ইসলামের যাবতীয় তথ্যাদি সঠিক রেফারেন্সে পেয়ে যাবেন । সকালে ঘুম থেকে উঠার পর থেকে ঘুমুতে যাওয়া পর্যন্ত সারা দিনের ফরজ,সুন্নাত সম্পর্কে বিস্তর আলোচনা এখানে পেয়ে যাবেন

Sunday, June 16, 2019

রোহিঙ্গা।।বিদ্রোহী কবিতা।। মুহাম্মাদ শরিফ




রোহিঙ্গা
মোহাম্মাদ শরিফ 



বাতাসে নির্যাতনের গন্ধ
ধেয়ে আসছে শ্রাবণের বৃষ্টির মত
নির্মম নিপীড়নে ওরা অন্ধ
অত্যাচারী ব্যাস্ত, উন্মত্ত

অনিন্দ কুটির পুড়ে ছাই
দুর্বলে এত অনাচার কেনো?
মৃত্যু ছাড়া কোনো গত্যান্তর নাই
মরণ ছোবলে ওরা উন্মাদ যেনো।

মুখ থুবড়ে পড়ে আছে রোহিঙ্গা শিশু
মৃত্যুকে ভালোবেশে নয়
অসহ্য যন্ত্রণা বুকে বেঁধে মা
হারানো সন্তানে শোক নেই,আছে ভয়।

পৃথিবী পরিবার, সদস্য ওরা
ওদের ক্ষতিতে পৃথীবিরই হয়
চাক্ষুষ হলো অমানবিকতা
হলো মানবতার পরাজয়।

ক্ষুধার্ত সেনার পর আছে নাডাল
শত শত নিরীহ শেষ
অসহায়দের নিরাপত্তার নেই ঢাল
কিন্তু আমরাতো আছি বেশ।

মনের মধ্যে জানোয়ার আছে বসে
অন্যের দুঃখে লাগে মজা
বাঁচার জন্য ভাই বোনটি আমার
ঢালছে রক্ত তাজা। 





No comments:

Post a Comment

Thank You Very Much for commenting.