ব্রেকিং নিউজ

ইসলামিক স্কুল একটি সর্বসাধারনের ওয়েবসাইট । এখানে আপনি ইসলামের যাবতীয় তথ্যাদি সঠিক রেফারেন্সে পেয়ে যাবেন । সকালে ঘুম থেকে উঠার পর থেকে ঘুমুতে যাওয়া পর্যন্ত সারা দিনের ফরজ,সুন্নাত সম্পর্কে বিস্তর আলোচনা এখানে পেয়ে যাবেন

Saturday, June 15, 2019

সুরমা লাগানোর সুন্নাত তরীকা


                            সুরমা লাগানোর সুন্নাত তরীকা 

রসুলে পাক সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম শয়নের পূর্বে অর্থাৎ রাত্রি বেলায় তিনবার সুরমা লাগাতেন। এ হাদিস দ্বারা বোঝা যায়, রাত্রি বেলায় সুরমা লাগানো সুন্নাত।আর রসুলে পাক সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের সুরমা ব্যাবহারের তিনটি নিয়ম ছিলো, যার প্রত্যেকটাই সুন্নাত।আমরা এই তিন নিয়মের যেকোনোটিই আমল করতে পারি।

নিয়ম একঃ প্রত্যেক চোখে পৃথক পৃথক তিনবার করে সুরমা দিতে হবে, অর্থাৎ প্রথম ডান চোখে তিনবার, এরপর বাম চোখে তিনবার।ডান চোখে দেওয়ার নিয়ম হলো-প্রথমে ডান দিক থেকে একবার, এরপর বাম দিক থেকে একবার।আবার ডান দিক থেকে একবার। এমনিভাবে বাম চোখে ডান দিক হতে একবার , অতঃপর বাম দিক হতে এক বার, আবার ডান দিক হতে একবার। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। 

নিয়ম দুইঃ দুই চোখে এক সঙ্গেই সুরমা দিতে হবে, যার প্রত্যেক চোখে গড়ে তিনবার করে দেওয়া হবে। প্রথমে ডান চোখের ডান দিক থেকে একবার। এরপর বাম চোখের ডান দিক হতে একবার। এরপর বাম চোখের ডান দিক হতে একবার।এমনিভাবে যথাক্রমে ডান চোখের বাম দিক হতে একবার। বাম চোখে বাম দিক হতে একবার, আমার ডান চোখে ডান দিক হতে একবার। এমনিভাবে গড়ে তিনবার করে সুরমা দিতে হবে।

নিয়ম তিনঃ রসুলে পাক সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম কখনও ডান চোখে তিনবার এবং বাম চোখে দুই বার লাগাতেন।

উপরোক্ত তিন পদ্ধতির যেকোনোটি আমল করলেই সুন্নাত আদায় হয়ে যাবে।আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুণ। আমিন। 

No comments:

Post a Comment

Thank You Very Much for commenting.