ব্রেকিং নিউজ

ইসলামিক স্কুল একটি সর্বসাধারনের ওয়েবসাইট । এখানে আপনি ইসলামের যাবতীয় তথ্যাদি সঠিক রেফারেন্সে পেয়ে যাবেন । সকালে ঘুম থেকে উঠার পর থেকে ঘুমুতে যাওয়া পর্যন্ত সারা দিনের ফরজ,সুন্নাত সম্পর্কে বিস্তর আলোচনা এখানে পেয়ে যাবেন

Saturday, June 29, 2019

খাবার খাওয়ার সুন্নাত সম্পর্কে জেনে রাখা জরূরী পর্বঃ 2


খাবার  খাওয়ার সুন্নাত সম্পর্কে জেনে রাখা জরূরী  
  1. মজলিসে উপস্থিত মুরব্বিকে দিয়ে খানা শুরু করানো সুন্নাত।
  2. মাঝে মাঝে (উচ্চারণঃ "আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর লা উহছি ছানা-আন আলাইকা " )কেননা রসুল (সঃ)  বলেন, বান্দা যখন এক লোকমা খাবার বা পানি গ্রহণ করে এ দুআ পাঠ করে তখন আল্লাহ পাক অত্যন্ত খুশি হন।
  3. রসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হেলান দিয়ে বা হাতে ভর দিয়ে আহার করি না।সুতরাং তোমরাও করো না। ভর দেওয়া তিন ধরনের হতে পারে ঃ
                                    ১) কোনো জিনিসে ঠেস লাগিয়ে খাওয়া
                                    ২) হাটুতে ভর দিয়ে  খাওয়া
                                    ৩) এক হাতে ভর দিয়ে খাওয়া।এই তিন ধরনের ভর দেওয়াই নিন্দবনীয়। 

৪) রসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত ঠান্ডা বা গরম আহার করতেন না।
৫) রসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিহিত ব্যাক্তিকে জুতা খুলে আহার করতে নির্দেশ দিতেন।
৬) রসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম আহারের পরেই পানি পান করতেন না, বরং কিছুক্ষণ পর পান করতেন।
৭) রসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম আহার করেই শুয়ে পড়তে নিষেধ করেছেন।
৮) রসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম  আহার শেষ করে এ দুয়া পাঠ করতেন-
উচ্চারণঃ আলহামদুলিল্লা-হিল্লাযি আত্বয়ামানা ওয়া-ছাক্বনা ওয়াজায়ানালা-মিনাল মুছলিমিন।
৯) রসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম অপরের খাবার শেষ না হওয়া পর্যন্ত উঠতেন না। 
১০) রসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম খানার মধ্যে ফুঁক দিতেন না বা ঘ্রাণ নিতেন না।
১১) রসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দস্তরখানা তুলে নেয়ার পূর্বে আহারকারীরা উঠবে না।
১২) রসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত মুছার জন্য কোনো তোয়ালে থাকতো না।তিনি হাতে বা মুখে বা পায়ে ঘষে শুকিয়ে নিতেন।
১৩) রসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষে উভয় হাত ধৌত করতেন এবং কুলি করতেন।
১৪) রসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খাওয়ার সময় এই দোয়া পড়তেন-
উচ্চারণঃ- আল্লহুম্মা বারিক লানা ফীহী ওয়া ঝিদনা মিনহ।

No comments:

Post a Comment

Thank You Very Much for commenting.