খোরাক
মোহাম্মাদ শরিফ
রমণি করেছে রাগ
এঞ্জেল থেকে বাঘ
কি করিবো হায়
ভয়ে যে মরে যায়।
অগ্নিশর্মা তাঁর মুখ
উড়ে গিয়েছে সুখ
হয়েছে মনে ক্ষত
পোড়া কয়লার মত
একডালি কদম্ব ফুল
আনতে করিনি ভুল
রজনীগন্ধার সাথে বকুল
শিউলিতে বানিয়ে কানের দুল
মুহূর্তে রাগ হলো পানি
এঞ্জেল আমার মহারানি
পরিবর্তন হোক পরিবর্ধন
তুমি মহারানি থেকো আমরণ।


No comments:
Post a Comment
Thank You Very Much for commenting.