ব্রেকিং নিউজ

ইসলামিক স্কুল একটি সর্বসাধারনের ওয়েবসাইট । এখানে আপনি ইসলামের যাবতীয় তথ্যাদি সঠিক রেফারেন্সে পেয়ে যাবেন । সকালে ঘুম থেকে উঠার পর থেকে ঘুমুতে যাওয়া পর্যন্ত সারা দিনের ফরজ,সুন্নাত সম্পর্কে বিস্তর আলোচনা এখানে পেয়ে যাবেন

Saturday, May 19, 2018

হাকিকত।। কবিতা।।


হাকিকত
                        মোহাম্মাদ শরিফ 



বিপথে চালিয়ে জীবন 
হও পরিশ্রান্ত,
অর্জনে শীর্ষপদ,তবু 
তুমি ভ্রান্ত।

স্বর্ণের ভান্ডার, যদিও
তুমি পাও,
আরেকটির অপেক্ষা নয়
সংশোধন হও।

আত্মার ব্যাধিতে পচন
হয়েছে যার
তওবা নসিব হয় যেন
তাঁর বারবার।

সম্ভ্রান্ত হলেও পরে
ঘর একটাই
কবরে যেতেই হবে
মনে রাখা চাই।

এই শুরু এই শেষ
কিসের অহংকার?
দুনিয়াবি ডিগ্রি সবে
হবেই বেকার।

যৌবন-শক্তি বলো
সবই হবে শেষ
জন্মিলে মরিতে হবে
বিলিম্ব নেই বেশ

দুনিয়ার হাকিকত
ধোঁকায় শুধু
ধ্বংস হয়েছে যে
দিয়েছে ডুবু।

আজ আছো জমির মালিক
কাল অন্য কেউ
নতুনেরা আসবে আরো
চলে যাবে সেও।। 

No comments:

Post a Comment

Thank You Very Much for commenting.