সিঁধেল চোর
মুহাম্মদ শরিফ
চোর ধরেছে গিন্নি আমার
চোরের নাকি কালি,
হাড়ি পাতিল সবই আছে
তরকারিটাই খালি।
গামছা মাজায় বেঁধে কেষ্ট
সিঁধ কাটতে আসে,
ভাগের খাবার দেওয়ার ভয়ে
সাথী নেই তাঁর পাশে।
মস্ত ভুড়ি তেল মালিশে
করেছে তেলতেলে
আগে একবার চুরির দায়ে
গিয়েছিলো সে জেলে
বুদ্ধিমোটা চোর গাধাটা
ঘরের খাবার পেয়ে,
তিনগুন খাবার খেয়ে নিলো সে
পেটের চাহিদার চেয়ে।


No comments:
Post a Comment
Thank You Very Much for commenting.