ব্রেকিং নিউজ

ইসলামিক স্কুল একটি সর্বসাধারনের ওয়েবসাইট । এখানে আপনি ইসলামের যাবতীয় তথ্যাদি সঠিক রেফারেন্সে পেয়ে যাবেন । সকালে ঘুম থেকে উঠার পর থেকে ঘুমুতে যাওয়া পর্যন্ত সারা দিনের ফরজ,সুন্নাত সম্পর্কে বিস্তর আলোচনা এখানে পেয়ে যাবেন

Thursday, May 10, 2018

দাঈর জন্য যে জিনিস থেকে বিরত থাকা জরূরী



যে ব্যাক্তি অন্যকে ইসলামের দিকে ডাকবে তাকে বলা হয় দাঈ।আর একজন দায়ীর জন্য উচিৎ তাঁর চরিত্রের সংশোধন।নিচের বৈশিষ্ট গুলো একজন দাঈর জন্য জরূরীঃ 
  1. নিজেকে খারাপ সংস্পর্শ থেকে দূরে রাখবে
  2. নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে
  3. মহিলাদের সাথে সম্পর্ক কম রাখবে
  4. অযথা অহেতুক কথা বার্তা থেকে বেচে থাকবে
  5. গীবত করবে না
  6. পরস্পরের মন্দ আলোচনা করবে না
  7. কারো প্রতি খারাপ ধারনা রাখবে না
  8. মাখলুকের আলোচনা না করে বেশি বেশি খালিকের আলোচনা করবে
  9. দিল থেকে দুনিয়ার মহব্বত বের করে ফেলার চেষ্টা করবে
  10. রিয়া ও অহংকার থেকে বেচে থাকবে
  11. মিথ্যা কথা বলবে না 
দাঈর সব সময় তিন কাজে লেগে থাকা উচিৎ 

  1. দাঈর জন্য জরুরী গায়রুল্লাহর দিকে না তাকিয়ে আল্লাহর দিকে তাকানো
  2. দাঈ অন্যের মাল, সম্পদ, পদবী দেখে ঘাবড়ে যাবে না
  3. সেগুলোর আশাও করবে না বরং আল্লাহর ভান্ডারের দিকে নজর রাখবে। 


দাঈকে নিম্নোক্ত গুণে গুণান্বিত হতে হবে

  1. পাহাড়ের মত স্থিরতা
  2. উটের মত ধৈর্য্য
  3. মাটির মত বিনয়
  4. বৃষ্টির মত দয়া
  5. রুটির মত নরম
  6. গোলাপের মত উন্মুক্ত
  7. নরম কথা
  8. সম্বোধঙ্কারীর অবস্থা অনুযায়ী কথা বলা 
  9. বেশি বেশি সালাম দেওয়া 
  10. ইকরাম 
  11. ইখলাস
  12. দোয়া
  13. তাকওয়া তাহারাত
  14. বেশি বেশি দাওয়াত

আল্লাহ সুবহানা ওয়া তায়ালা আমাদের সবাইকে আল্লাহর রসূল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম এর মত আখলাক ওয়ালা হওয়ার তৌফিক দান করুণ।
                                                         
                                                                  ।।আমিন।।

No comments:

Post a Comment

Thank You Very Much for commenting.